বুধবার ১১ নভেম্বর ২০২৬

২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এরদোয়ানের সঙ্গে বৈঠকে তারেক রহমান

বাসস, তুরস্ক

প্রকাশিত: ২৩:২৫, ১০ নভেম্বর ২০২৬

এরদোয়ানের সঙ্গে বৈঠকে তারেক রহমান

ছবিঃ পিএমও

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে। আজ তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় আন্তালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে এ বৈঠক শুরু হয় বলে জানান, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু। 

তিনি জানান, বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির উপস্থিত রয়েছেন। তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন (কপ৩১) শুরুর আগের দিন দুই নেতার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে আজ স্থানীয় সময় বিকেল ৪টা ৩ মিনিটে তুরস্কের আন্তালিয়ায় এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

 

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: