গণহত্যার রায়ের পর দিন রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমান। ছবি: সংগৃহীত
মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়কে ন্যায়বিচারের নতুন অধ্যায় বলে মন্তব্য করেছেন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
তিনি বলেন, এই আদালত ইতিহাসে প্রথমবারের মতো একটি রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী হিসেবে চিহ্নিত করা হলো। মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলায় আইসিজের রায়কে ন্যায়বিচারের নতুন অধ্যায়। আইসিজে রায় দিয়েছে যে মিয়ানমার রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা সংঘটিত করেছে। খলিলুর রহমান বলেন, ‘আন্তর্জাতিক বিচার আদালত রায় দিয়েছে যে মিয়ানমার রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা সংঘটিত করেছে। এই আদালতের ইতিহাসে প্রথমবারের মতো একটি রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী হিসেবে চিহ্নিত করা হলো।’
শুক্রবার (২০ নভেম্বর) সকালে তিনি উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান। সেখানে রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগ, নিরাপত্তাহীনতা ও নিজ দেশে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষার কথা শোনেন।
বৃহস্পতিবার ঐতিহাসিক রায়ের পরদিনই শুক্রবার (২০ নভেম্বর) সকালে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শরণার্থীশিবিরে গিয়ে তিনি এসব কথা বলেন।


























