ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। সংগৃহীত ছবি
ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ করতে চায় না। পাশাপাশি বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে আগ্রহী নয়াদিল্লি। শুক্রবার (২০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানিয়েছেন।
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে সাম্প্রতিক কিছু মন্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে জয়সওয়াল বলেন, এসব বিষয়ে ভারত কোনো মন্তব্য করতে চায় না। বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক প্রতিষ্ঠা করাই নয়াদিল্লির ধারাবাহিক অবস্থান।
এদিকে শেখ হাসিনাকে প্রত্যর্পণে বাংলাদেশ সরকারের অনুরোধের বিষয়ে কোনো অগ্রগতি হয়েছে কি না, জানতে চাইলে ভারতের মুখপাত্র বলেন, এ বিষয়ে তার কাছে নতুন কোনো তথ্য নেই। আগের প্রেস ব্রিফিংয়ে দেওয়া বক্তব্য দেখার পরামর্শ দেন তিনি।


























