শনিবার ২১ নভেম্বর ২০২৬

৫ অগ্রাহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশবিরোধী অপতৎপরতার প্রতিবাদে বরিশালে বিএনপির বিক্ষোভ মিছিল

প্রতিনিধি, বরিশাল

প্রকাশিত: ২০:৫১, ২০ নভেম্বর ২০২৬

দেশবিরোধী অপতৎপরতার প্রতিবাদে বরিশালে বিএনপির বিক্ষোভ মিছিল

সংগৃহীত ছবি

জেলায় আজ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের আগুন সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী অপতৎপরতার প্রতিবাদে বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে বরিশাল নগরীতে আয়োজিত এ বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।

এ সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব এবং বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদার জিয়া সহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিএনপির নেতাকর্মীরা আগুন সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: