বুধবার ০৪ ফেব্রুয়ারি ২০২৬

২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কাশিমপুর ইউনিয়ন গণসংযোগ অনিন্দ্য ইসলাম অমিতের

রানার প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২০, ২৭ জানুয়ারি ২০২৬

কাশিমপুর ইউনিয়ন গণসংযোগ অনিন্দ্য ইসলাম অমিতের

কাশিমপুর ইউনিয়নের শানতলা গ্রামে নির্বাচনি প্রচারণা করেছেন যশোর -৩ (সদর) আসনে বিএনপির এমপি প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। মঙ্গলবার সকালে গ্রামটিতে গণসংযোগ করেন তিনি।
এদিন প্রচারণার শুরুতে কাশিমপুর ইউনিয়নের কৃতি সন্তান সাবেক সংসদ সদস্য আলী রেজা রাজু, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাইসহ প্রয়াত সবার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ও তাদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সেখানে এক পথসভায়  স্থানীয় বাসিন্দা সাবেক শ্রমিক নেতা শামসুর রহমান বলেন, আমরা এই গ্রামের হিন্দু-মুসলিম একসাথে মিলেমিশে বসবাস করি।  আমরা ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন চাই না। আজকে যারা ধর্মের দেয়াল দিয়ে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়। যেকোনো মূল্যে আমরা তাদের তাদের প্রতিহত করবো। একাত্তরে আমি নিজে তাদের ভূমিকা দেখেছি। তাদের ভয়ে বাড়ি ঘর ছেড়ে পালিয়েছিলাম। আমরা এমন বাংলাদেশ আর দেখতে চাই না।
অনিন্দ্য ইসলাম অমিত  বলেন,  আমরা আগামীতে কেমন বাংলাদেশ গড়তে চাই, তার প্রমাণ চব্বিশের গণ-অভ্যুত্থানের পর দেখিয়ে দিয়েছি। সারাদেশের মতো যশোরেও পাড়া-মহল্লায় পাহারা বসিয়ে সনাতন ধর্মাবলম্বী থেকে শুরু করে সকল ধর্মের মানুষের জানমাল, ব্যবসা প্রতিষ্ঠান, বাড়ি ঘরের সুরক্ষা দিয়েছি। বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। বিএনপি কোন দিনই ধর্মীয় বিশ্বাসের ভিন্নতার কারণে মানুষের মধ্যে বিভেদ বিভাজন চায় না। তিনি বলেন, কাশিমপুর ইউনিয়নের ভেঙে পড়া রাস্তার উন্নয়নে  আমি ধানের শীষে ভোট চাই। আমার পিতা তরিকুল ইসলাম এই গ্রামের মেঠোপথ থেকে শুরু করে রাস্তা ঘাট,  শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দিরের উন্নয়নের পাশাপাশি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছিলেন। এরপর দীর্ঘ ১৭ বছর এই এলাকার মানুষ উন্নয়ন বঞ্চিত। আমি নতুন করে এলাকায় উন্নয়ন করতে চাই। 

শেয়ার করুনঃ