যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাক্ষাতকালে তিনি নবনিযুক্ত দুই মন্ত্রীকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান।
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু।
সাক্ষাৎকালে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম এবং শিক্ষার্থীদের কল্যাণে সাম্প্রতিক সময়ে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্বলিত একটি বুকলেট শিক্ষামন্ত্রীর কাছে হস্তান্তর করেন।
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক গবেষণা অগ্রগতি, একাডেমিক কার্যক্রম এবং জাতীয় ও আন্তর্জাতিক র্যাংকিংয়ে যবিপ্রবির ইতিবাচক অবস্থান সম্পর্কে ভূয়সী প্রশংসা করেন। তিনি ভবিষ্যতেও এ ধারাবাহিক অগ্রগতি বজায় রাখার আহ্বান জানান এবং উচ্চশিক্ষার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।


























