বুধবার ২৫ ফেব্রুয়ারি ২০২৬

১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে ১৪৪ ধারা 

রানার প্র‌তি‌বেদক

প্রকাশিত: ১৫:০০, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৫:৩৪, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

যশোরে পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে ১৪৪ ধারা 

যশোরের বাঘারপাড়া উপজেলা সদরে দুপক্ষের পাল্টাপাল্টি সমাবেশ ডাকাকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূপালী সরকার স্বাক্ষরিত আদেশে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

প্রশাসনের নির্দেশনায় জানানো হয়েছে, বাঘারপাড়া পৌরসভার স্বর্ণপট্টি মোড় থেকে চৌরাস্তাসহ তৎসংলগ্ন এলাকা এবং উপজেলা মোড়সহ আশপাশের এলাকায় সব ধরনের সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত ও মাইক ব্যবহার নিষিদ্ধ থাকবে।

এ বিষয়ে বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূপালী সরকার বলেন, একইস্থানে দুপক্ষ সমাবেশের ডাক দেওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সহিংসতার আশঙ্কা দেখা দিয়েছে। জননিরাপত্তার স্বার্থে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পৌর সদরের নির্দিষ্ট এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: