মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬

১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সব ঠিক থাকলে ডিসেম্বরের আগেই মিলতে পারে রূপপুরের বিদ্যুৎ: বিজ্ঞানমন্ত্রী

রানার ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৬, ৩ নভেম্বর ২০২৬

আপডেট: ১৬:৪৭, ৩ নভেম্বর ২০২৬

সব ঠিক থাকলে ডিসেম্বরের আগেই মিলতে পারে রূপপুরের বিদ্যুৎ: বিজ্ঞানমন্ত্রী

সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরের আগেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে বলে জানান বিজ্ঞানমন্ত্রী ফকির মাহবুব আনাম।

আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

এর আগে মন্ত্রী বলেন, দেশে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার, ব্যবসায়িক রূপান্তর, বিনিয়োগ ও উদ্ভাবনকে ত্বরান্বিত করার লক্ষ্যে আগামী বৃহস্পতিবার (৫ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করছে।‘বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই সামিটের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এআই-ফিকেশন ফর টুমরোজ ইকোনমি’ প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনে প্রায় ৬ হাজার অংশগ্রহণকারীর সমাগম ঘটবে বলে আশা করছেন আয়োজকেরা।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: