রোববার ১৫ নভেম্বর ২০২৬

৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাফে আজ বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ, দেখা যাবে টি স্পোর্টসে

রানার ডেস্ক

প্রকাশিত: ১০:৫০, ১৪ নভেম্বর ২০২৬

সাফে আজ বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ, দেখা যাবে টি স্পোর্টসে

সাফে আজ বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ, দেখা যাবে টি স্পোর্টসে

সাফ চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ সেমিফাইনাল ম্যাচে আজ পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে মাঠে গড়াচ্ছে হাইভোল্টেজ এই লড়াই।

ম্যাচটি সরাসরি টিভিতে দেখার সুযোগ রয়েছে ফুটবলপ্রেমীদের জন্য। দেশের স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসে খেলাটি সরাসরি সম্প্রচার করা হবে।

পাকিস্তানের বিপক্ষে এই লড়াইকে ফাইনালের আগের ফাইনাল হিসেবেই দেখছেন বাংলাদেশ জাতীয় দলের কোচ টমাস ডুলি। ম্যাচ প্রসঙ্গে তিনি বলেন, "আমাদের কাছে এই ম্যাচটিই ফাইনাল। টুর্নামেন্টে আপনাকে যে প্রতিটি ম্যাচ খেলতে হয়, তার সব কটিই ফাইনাল; তবে এই ম্যাচটি সত্যিকার অর্থেই ফাইনাল, কারণ আমি মনে করি পাকিস্তান অন্যতম সেরা দল—অথবা বাকি দলগুলোর মধ্যে এখানে সেরা দল।"

কোচ ডুলি আরও বলেন, "তাই ফাইনালে যেতে হলে আমাদের ওদের হারাতেই হবে, আর ফাইনাল জিততে এবং সাফ টুর্নামেন্ট জিততে হলে অবশ্যই সবাইকে হারাতে হবে। এটাই আমাদের লক্ষ্য।"

আসিয়ান কাপে ফিলিপাইন ও ভিয়েতনামের বিপক্ষে পাকিস্তানের সাম্প্রতিক পারফরম্যান্সের প্রশংসাও করেন ডুলি। তবে প্রতিপক্ষকে পূর্ণ সম্মান জানিয়ে মাঠে লড়াকু ফুটবল খেলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

নিজের দলের দৃষ্টিভঙ্গি স্পষ্ট করে কোচ বলেন, "আমাদের লড়াই করতে হবে। সমর্থকদের দেখাতে হবে যে আমরা ফুটবল খেলতে পারি, লড়াকু ফুটবল খেলতে পারি এবং আমরা এটা সমর্থকদের জন্যই করি—আর পাকিস্তানকেও এটা দেখাতে হবে যে আমাদের হারানো সহজ নয়। ওদের প্রতি আমাদের অনেক শ্রদ্ধা আছে। আমরা ওদের হালকাভাবে নিচ্ছি না, এটা নিশ্চিত।"

শেয়ার করুনঃ

সর্বশেষ

শীর্ষ সংবাদ: