সোমবার ২৩ নভেম্বর ২০২৬

৭ অগ্রাহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশকে হারানোর কৌশল জানালেন পাকিস্তান কোচ সোলানো

রানার ডেস্ক

প্রকাশিত: ১৮:৩১, ১৬ নভেম্বর ২০২৬

বাংলাদেশকে হারানোর কৌশল জানালেন পাকিস্তান কোচ সোলানো

বাংলাদেশকে হারানোর কৌশল জানালেন পাকিস্তান কোচ সোলানো

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশকে ১-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে পাকিস্তান। স্বাগতিক দলকে পরাস্ত করার মূল ভিত্তি ছিল মাঠের ভেতর লাল-সবুজ প্রতিনিধিদের বল নিয়ন্ত্রণে রাখার মতো সময় ও জায়গা না দেওয়া। সোমবার (১৬ নভেম্বর) ফাইনালকে সামনে রেখে আয়োজিত সংবাদ সম্মেলনে পাকিস্তান দলের কোচ নলবার্তো সোলানো নিজেদের এই কৌশলের কথা জানান।

পাকিস্তান কোচের ভাষ্য অনুযায়ী, বাংলাদেশের খেলোয়াড়দের ব্যক্তিগত দক্ষতা এবং আক্রমণভাগের ধার সম্পর্কে তাদের আগাম ভালো জানা ছিল। সে কারণেই ম্যাচের শুরু থেকেই বিশেষ সতর্কতা অবলম্বন করে মাঠে নেমেছিল তার দল।

সংবাদ সম্মেলনে নলবার্তো সোলানো বলেন, ‘বাংলাদেশের খুব ভালো দল আছে। তাদের ব্যক্তিগত নৈপুণ্য দারুণ, আক্রমণভাগেও অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে। আমরা তাদের শক্তির জায়গাগুলো জানতাম। তাই তাদের বল নিয়ে খেলার সময় ও জায়গা না দেওয়ার চেষ্টা করেছি। তারা যে মানের খেলোয়াড়, তাতে সুযোগ পেলে আমাদের বিপদে ফেলতে পারত। তবে ছেলেরা দারুণভাবে পরিকল্পনা বাস্তবায়ন করেছে। তাদের নিয়ে আমি গর্বিত।’

ফুটবলে কৌশলের পাশাপাশি পরিকল্পনার যথাযথ বাস্তবায়নই আসল পার্থক্য তৈরি করে দেয় বলে মনে করেন এই কোচ। তিনি উল্লেখ করেন, টিভিতে প্রতিপক্ষের খেলা দেখে সব দলই বিশ্লেষণ করে প্রস্তুতি গ্রহণ করে। বাংলাদেশের বিরুদ্ধে নিজেদের ছক সঠিকভাবে কাজে লাগাতে পেরেছেন বলেই তার দল জয়ের মুখ দেখেছে।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: