সোমবার ২৩ নভেম্বর ২০২৬

৭ অগ্রাহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি গ্রেপ্তার

রানার ডেস্ক

প্রকাশিত: ১৪:৫০, ২২ নভেম্বর ২০২৬

স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি গ্রেপ্তার

স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি গ্রেপ্তার

রাজধানীর লালবাগে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম হাওলাদার মানিক (৩৮)।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার রাত ৮টা ১৫ মিনিটের দিকে লালবাগ থানার ঢাকেশ্বরী রোড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। হাওলাদার মানিক বাগেরহাটের রামপাল উপজেলার বাঁশতলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহসভাপতি।

তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: