রোববার ১৮ অক্টোবর ২০২৬

১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গণমাধ্যম থেকে আরও খবর

শোক-শ্রদ্ধায় জাতীয় প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের স্মরণ

শোক-শ্রদ্ধায় জাতীয় প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের স্মরণ

জাতীয় প্রেসক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালা আয়োজনের প্রাক্কালে প্রয়াত সদস্যদের স্মরণে আলোচনা সভার আয়োজন করেছে জাতীয় প্রেস ক্লাব। আজ বুধবার বিকেলে প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক যুগান্তরের সম্পাদক ও ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য কবি আবদুল হাই শিকদার, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও  প্রধান সম্পাদক এবং বিএফইউজে মহসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশীদ আলম, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ বখতিয়ার রানা।

যুক্তরাজ্যের ঘাঁটি থেকে বোমারু বিমান সরিয়ে নিয়েছে  যুক্তরাষ্ট্র

যুক্তরাজ্যের ঘাঁটি থেকে বোমারু বিমান সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র

ইরানের হামলার উদ্বেগের কারণে যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে তাদের বি-১ বোমারু বিমানগুলো হঠাৎ সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার (৪ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে এক তথ্য জানানো হয়েছে। পেন্টাগনের এক মুখপাত্র আল জাজিরাকে নিশ্চিত করেছেন যে আরএএফ ফেয়ারফোর্ডে মোতায়েন থাকা সব মার্কিন বোমারু বিমান যুক্তরাষ্ট্রে তাদের নিজস্ব ঘাঁটিতে ফিরে এসেছে। তবে আমেরিকার বি-১, বি-২ এবং বি-৫২ বোমারু বহর যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড থেকে যেকোনো স্থানে যেকোনো সময় নির্ভুল বৈশ্বিক হামলা চালাতে প্রস্তুত রয়েছে।

শরীয়তপুর প্রেসক্লাব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন হুইপ অপু

শরীয়তপুর প্রেসক্লাব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন হুইপ অপু

শরীয়তপুর প্রেসক্লাব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, এমপি। আজ শনিবার দুপুরে শরীয়তপুর জেলা শহরের প্রাণকেন্দ্র পালং মধ্য বাজার সংলগ্ন এলাকায় তিনি প্রেসক্লাব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় হুইপ অপু বলেন, শরীয়তপুর প্রেসক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে, বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাসী। তিনি নিজেকে সাংবাদিক পরিবারের সদস্য হিসেবে উল্লেখ করে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকদের বস্তুনিষ্ঠতা বজায় রাখার আহ্বান জানান।

শপথ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রবেশ সীমিত করার নিন্দা জানালো বিপিজেএ

শপথ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রবেশ সীমিত করার নিন্দা জানালো বিপিজেএ

ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচিত সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত করার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ)। সংগঠনের সভাপতি হারুন জামিল ও সাধারন সম্পাদক শওকত আলী খান লিথো এক বিবৃতিতে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিতে তারা বলেন জাতীয় সংসদ গণতন্ত্র চর্চার কেন্দ্রবিন্দু। জাতীয় সংসদের সাথে সাংবাদিকদের সম্পর্ক অবিচ্ছেদ্য। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে শুরু থেকেই সংসদের সকল কার্যক্রমে নেপথ্য কারিগর হিসেবে সাংবাদিক সমাজ ভূমিকা পালন করে আসছেন। বাংলাদেশের বিগত ১২টি সংসদে সাংবাদিকদের প্রবেশাধিকার নিয়ে কখনই প্রশ্ন ওঠেনি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদে কার্যক্রম শুরুর আগেই শপথগ্রহণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রবেশাধিকার দেয়া হয়নি।

শীর্ষ সংবাদ: