যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬। বুধবার রাত সাড়ে নয়টার দিকে সদর উপজেলার মধুগ্রামের নিজ বসতবাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি গ্রামটির হারুন অর রশিদের ছেলে।
র্যাব জানায়, মারুফ তার বাড়িতে অবৈধ আগ্নেয়াস্ত্র সংরক্ষণ করে রেখেছে এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে, এমন তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা অভিযান পরিচালনা করে। অভিযানের সময় তার হেফাজত থেকে একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।
এ ঘটনায় কোতয়ালী থানায় মামলা হয়েছে।


























