বৃহস্পতিবার ০৫ ফেব্রুয়ারি ২০২৬

২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সা‌বেক এম‌পি মনিরুল ও তার স্ত্রীর দেশত্যা‌গে নি‌ষেধাজ্ঞা

রানার প্র‌তি‌বেদক

প্রকাশিত: ১৪:২৪, ৪ ফেব্রুয়ারি ২০২৬

সা‌বেক এম‌পি মনিরুল ও তার স্ত্রীর দেশত্যা‌গে নি‌ষেধাজ্ঞা

যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির ও তার স্ত্রী ফারদীনা রহমানের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আবেদনের শুনানি শেষে সোমবার যশোরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক এম এম মোর্শেদ এ আদেশ দি‌য়ে‌ছেন।  
দুদক সমন্বিত জেলা কার্যালয় যশোরের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন আদালতে দাখিল করা আবেদনে উল্লেখ করেন, সাবেক এমপি মনিরুল ইসলাম মনির এবং তার স্ত্রী ফারদীনা রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। এ বিষয়ে তিন সদস্যের একটি তদন্ত দল ইতোমধ্যে কাজ করছে।
আবেদনে আরও বলা হয়, গোপন সূত্রে জানা গেছে অভিযুক্ত দম্পতি বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা দেশত্যাগ করলে অভিযোগ সংক্রান্ত সাক্ষ্য-প্রমাণ সংগ্রহে জটিলতা সৃষ্টি হবে এবং অনুসন্ধান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।
এ পরিস্থিতিতে অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করা জরুরি বলে আদালতে যুক্তি তুলে ধরে দুদক। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন।

শেয়ার করুনঃ