বৃহস্পতিবার ০৫ ফেব্রুয়ারি ২০২৬

২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বেনাপোলে বাছুরসহ গরু জবাই: দুই কসাইকে জরিমানা

রানার প্র‌তি‌বেদক

প্রকাশিত: ১৮:৩৪, ৪ ফেব্রুয়ারি ২০২৬

বেনাপোলে বাছুরসহ গরু জবাই: দুই কসাইকে জরিমানা

বেনাপোলে বাছুরসহ গরু জবাইয়ের অভিযোগে অভিযান চালিয়ে দুই কসাইকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে পৌরসভা। একই সঙ্গে জব্দ করা মাংস বাজেয়াপ্ত করে পরবর্তীতে নষ্ট করা হয়। মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে আলম কসাই ও মানিক কসাইকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর রাশেদা খাতুন। তিনি জানান, বাছুরসহ গরু জবাই আইনত দণ্ডনীয় অপরাধ এবং জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।

শেয়ার করুনঃ