বৃহস্পতিবার ০৫ ফেব্রুয়ারি ২০২৬

২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যথাযোগ্য মর্যাদায় শবে বরাত পালিত

রানার প্র‌তি‌বেদক

প্রকাশিত: ১৪:৪৪, ৪ ফেব্রুয়ারি ২০২৬

যথাযোগ্য মর্যাদায় শবে বরাত পালিত

যশোরে যথাযোগ্য মর্যাদায় শবে বরাত পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন, যশোরের উদ্যোগে মঙ্গলবার ‘লাইলাতুল বরাত বা শবে বরাতের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
সভায় ইসলামিক চিন্তাবিদগণ বলেন, আল্লাহর রহমত, ক্ষমা ও বরকত লাভের জন্য শবে বরাত এক অনন্য রাত। এই রাতে বেশি বেশি ইবাদত-বন্দেগি, তওবা ও দোয়ার মাধ্যমে আত্মশুদ্ধির সুযোগ গ্রহণ করা প্রত্যেক মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এতে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন যশোরের উপপরিচালক বিল্লাল বিন কাশেম। প্রধান আলোচক ছিলেন জেলা মডেল মসজিদের খতিব হাফেজ মাওলানা মঈনুদ্দিন। তিনি বলেন, শবে বরাত মানুষের আমলনামা পর্যালোচনার একটি বিশেষ সময়, যেখানে আল্লাহ তার বান্দাদের প্রতি রহমতের দরজা খুলে দেন। তাই এই রাতে গাফিলতি না করে ইবাদতে মশগুল থাকা উচিত।
বক্তব্য রাখেন যশোর জিলা স্কুল মসজিদের খতিব হাফেজ মাওলানা আশরাফ আলী ও সোলাইমান। 
অনুষ্ঠানে ইসলামিক সংগীত পরিবেশন করেন বেড়বাড়ি জামে মসজিদ ও মুথুরাপুর জামে মসজিদের মাওলানা শাহজান।

শেয়ার করুনঃ