শুক্রবার ১৩ মার্চ ২০২৬

২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ কুখ্যাত করিম শরীফ বাহিনীর সদস্য আটক

প্রতিনিধি মোংলা (বাগেরহাট)

প্রকাশিত: ১৬:৩২, ১২ মার্চ ২০২৬

আপডেট: ১৬:৩২, ১২ মার্চ ২০২৬

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ কুখ্যাত করিম শরীফ বাহিনীর সদস্য আটক

সুন্দরবনে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় করিম শরীফ বাহিনীর সদস্যরা সুন্দরবনের শেলা নদী সংলগ্ন মূর্তির খাল এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ৬টায় কোস্ট গার্ড বেইস মোংলার একটি বিশেষ দল সেখানে অভিযান চালায়। অভিযানের সময় কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর সক্রিয় সদস্য ওসমান গণি (৩৮)কে আটক করা হয়।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে এলাকায় তল্লাশি চালিয়ে ১টি একনলা বন্দুক, ১৬ রাউন্ড তাজা কার্তুজ ও ৫ রাউন্ড ফাঁকা কার্তুজ জব্দ করা হয়।


আটককৃত ওসমান গণি সাতক্ষীরা জেলার আশাশুনি থানার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর সঙ্গে ডাকাতি এবং অস্ত্র-গোলাবারুদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলেন।
এ ঘটনায় জব্দকৃত আলামতসহ আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


কোস্ট গার্ড জানায়, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

শীর্ষ সংবাদ: