যশোরস্থ চৌগাছা শিক্ষার্থী সমিতির আয়োজনে সরকারি মাইকেল মধুসূদন কলেজের সমাজবিজ্ঞান বিভাগের ২০১ নম্বর হলরুমে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন গোলাম সরোয়ার, আব্দুস সামাদ ও রিফাত আহম্মেদ বাবু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর একেএম রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ডা. হারুন অর রশিদ, দৈনিক লোকসমাজ পত্রিকার সাংবাদিক বি. এম. আসাদ এবং মানবজমিন পত্রিকার সাংবাদিক নুর ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন সরকারি মাইকেল মধুসূদন কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক আবু নাসের মোহাম্মদ আল-কারাবী, সহকারী অধ্যাপক মনিরুল ইসলাম, অধ্যাপক আব্দুস সালাম আজাদ, প্রভাষক জহির উদ্দিন ও এলজিডি কর্মকর্তা খিজির হায়াত খান।
এছাড়া বিভিন্ন গণমাধ্যমকর্মী ও শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের সাংবাদিক ইন্দ্রজিৎ রায়, দৈনিক কালবেলার সাংবাদিক ইমরান হাসান পিংকু, ডেইলি ক্যাম্পাসের রুহুল আমিন, সাংবাদিক পরাগ রহমান, দৈনিক রানার পত্রিকার সাংবাদিক এস. এ. সিয়াম, শেখ হাসান ইমাম, কামরুল হাসান, জাহিদুল হাসান বিল্টু, আকিব আনোয়ার, এনামুল কবির, রাকিবুল ইসলাম (আরফিন), রাসেল মিয়া, মনিরুজ্জামান রনি, দেওয়ান রমজান হোসেন ও আব্দুল আল রিয়াজসহ অনেকে।
অনুষ্ঠানের শেষে সরকারি মাইকেল মধুসূদন কলেজ কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা আমজাদ হোসেন ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।


























