শনিবার ১৪ নভেম্বর ২০২৬

২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী চিনিকলে আখমাড়াই শুরু, লক্ষ্য ৩৭০০ টন চিনি

রানার ডেস্ক

প্রকাশিত: ২০:৫০, ১৩ নভেম্বর ২০২৬

রাজশাহী চিনিকলে আখমাড়াই শুরু, লক্ষ্য ৩৭০০ টন চিনি

রাজশাহী চিনিকলে আখমাড়াই শুরু, লক্ষ্য ৩৭০০ টন চিনি

রাজশাহী চিনিকলে আনুষ্ঠানিকভাবে ৬২তম আখমাড়াই মৌসুম শুরু হয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের মৌসুমে ৭০ হাজার টন আখ মাড়াই করে ৩ হাজার ৭০০ টন চিনি উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে মিল কর্তৃপক্ষ।

শুক্রবার বিকেলে এক অনুষ্ঠানের মাধ্যমে এই মাড়াই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম মিলন।

চিনিকল সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ রোপণ মৌসুমে মিলের অধীনে ৫ হাজার ৬১৯ জন নিবন্ধিত আখচাষি মোট ৫ হাজার ৫৪৪ একর জমিতে আখ আবাদ করেছেন। তাঁদের উৎপাদিত আখ মাড়াইয়ের মাধ্যমেই নতুন মৌসুমের চিনি উৎপাদন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

নির্ধারিত লক্ষ্য পূরণ সম্ভব হলে জাতীয় চিনি উৎপাদনে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাছুমা আক্তার জাহান। এতে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের সচিব মো. মুজিবুর রহমান, যুগ্ম সচিব মো. সাইফুর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বেলায়েত হোসেন এবং পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: