ঠাকুরগাঁওয়ে পানি ছাড়া গরুর মাংস বিক্রি, কেজিতে ৮৫০ টাকা
ঠাকুরগাঁওয়ে শর্ষের তেলে পানি ব্যবহার না করে গরুর মাংস রান্না করে নজর কেড়েছেন ফারুক হোসেন। তাঁর ‘হান্ডিবাড়ি’ নামের উদ্যোগে প্রস্তুতকৃত এই বিশেষ মাংস প্রতি কেজি ৮৫০ টাকায় বিক্রি হচ্ছে।
ব্যতিক্রমী উপায়ে রান্না করা এ মাংস কিনতে ক্রেতারাও বেশ আগ্রহ দেখাচ্ছেন।
ফারুক হোসেনের এই খাদ্য উদ্যোগে ক্রেতাদের পক্ষ থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।
ক্রেতাদের ইতিবাচক সাড়ার কারণে প্রতিনিয়ত বাড়ছে হান্ডিবাড়ির মাংস বিক্রির পরিমাণ।


























