বুধবার ১১ ফেব্রুয়ারি ২০২৬

২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাবি বিজ্ঞান অনুষদের ডিনস অ্যাওয়ার্ড প্রদান

প্রকাশিত: ২০:২৭, ১০ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২৩:৩৩, ১০ ফেব্রুয়ারি ২০২৬

রাবি বিজ্ঞান অনুষদের ডিনস অ্যাওয়ার্ড প্রদান

রানার ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিজ্ঞান অনুষদের ৬ শিক্ষক ও ৩০ কৃতী শিক্ষার্থী ২০২৫ সালের ডিনস অ্যাওয়ার্ড পেয়েছেন।  শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকীব প্রধান অতিথি হিসেবে অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষক ও শিক্ষার্থীদের সনদ ও পুরস্কারের চেক তুলে দেন। 

উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ইমেরিটাস প্রফেসর এ কে এম আজহারুল ইসলাম।

অনুষ্ঠানে ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষক প্রফেসর মোহাম্মদ আলী আকবর, প্রফেসর মো. গোলাম হোসাইন, প্রফেসর সৈয়দ রাসেল কবির ও প্রফেসর মো. সাখাওয়াত হোসাইন এবং শিক্ষার্থীদের মধ্যে তৌসিফ ইমরোজ খালেদী ও সোনালী আক্তার তাদের অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর এফ. নজরুল ইসলাম। 

ডিনস আর্টিকেল অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান এবং পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগ থেকে একজন করে শিক্ষক রয়েছেন। 

ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের দুইজন এবং ফলিত গণিত ও পরিসংখ্যান বিভাগের একজন শিক্ষক অন্তর্ভুক্ত রয়েছেন।

ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগ থেকে ২ জন, গণিত, পদার্থবিজ্ঞান, পরিসংখ্যান, প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান এবং ফার্মেসি বিভাগ থেকে ৩ জন করে, ফলিত গণিত ও শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগ থেকে ৪ জন করে এবং রসায়ন বিভাগ থেকে সর্বাধিক ৫ জন শিক্ষার্থী রয়েছেন।

অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষক ও শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকীব বলেন, যেকোনো অর্জনের পেছনে ব্যক্তি মেধার পাশাপাশি শিক্ষক, পরিবার ও সমাজের সম্মিলিত অবদান থাকে। এই ডিনস অ্যাওয়ার্ড শুধু কৃতী শিক্ষক ও শিক্ষার্থীদের মেধার স্বীকৃতিই নয়, তাদের পরিবার ও শিক্ষকদেরও সম্মানিত করেছে। এর মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিও আরও উজ্জ্বল হয়েছে। 

অনুষ্ঠানে অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের সভাপতি, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রসায়ন বিভাগের শিক্ষক ড. নাসিরুদ্দিন ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. রুমা পারভীন। 

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ:

নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার
প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ পর্যবেক্ষক দলের সাক্ষাৎ
জামায়াত আমির ও ইউরোপীয় নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ
জাতীয় নির্বাচন উপলক্ষে সাতক্ষীরায় সেনাবাহিনীর টহল জোরদার
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন
উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে : আইজিপি
প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচনী পর্যবেক্ষক দলের সাক্ষাৎ
প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচনী পর্যবেক্ষক দলের সাক্ষাৎ
সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির নিরঙ্কুশ বিজয় অনিবার্য: মাহদী আমিন
নির্বাচনে ৫০ দল ও স্বতন্ত্রসহ ২,০২৮ জন প্রার্থী অংশগ্রহণ করছেন: ইসি
১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
২০২৬ সালে হজযাত্রীরা ৩ কোটির বেশি টাকা ফেরত পাবেন : ধর্ম উপদেষ্টা