রোববার ১৯ জুলাই ২০২৬

৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পিএইচডি প্রথম সেমিস্টারে শেকৃবি ছাত্রদল  সম্পাদক বিএম আলমগীর কবীরের কৃতিত্ব

রানার প্র‌তি‌বেদক

প্রকাশিত: ১৮:৫৮, ১৪ মে ২০২৬

আপডেট: ১৮:৫৮, ১৪ মে ২০২৬

পিএইচডি প্রথম সেমিস্টারে শেকৃবি ছাত্রদল  সম্পাদক বিএম আলমগীর কবীরের কৃতিত্ব

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) পিএইচডি প্রোগ্রামের প্রথম সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষায় ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছেন কৃষিবিদ বিএম আলমগীর কবীর। তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। প্রকাশিত ফলাফলে দেখা যায়, তিনি জিপিএ ৩.৮৭ পেয়ে সফলতার সঙ্গে প্রথম সেমিস্টার সম্পন্ন করে পরবর্তী সেমিস্টারে উত্তীর্ণ হয়েছেন।


বর্তমানে তিনি প্রফেসর ড. সফিউল্ল্যাহ মজুমদার কিরণের তত্ত্বাবধানে পিএইচডি গবেষণা কার্যক্রম পরিচালনা করছেন। তাঁর গবেষণার বিষয়বস্তু হলো, দেশের দক্ষিণাঞ্চলে ‘স্মার্ট ক্লাইমেট এগ্রিকালচারাল টেকনোলজি’র প্রয়োগ ও উন্নয়ন।  কৃষিপ্রধান বাংলাদেশের প্রেক্ষাপটে জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় তাঁর এই গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে কৃষিবিদ বিএম আলমগীর কবীর জানান, আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষিকে আরও সমৃদ্ধ করে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে তোলাই তাঁর একমাত্র লক্ষ্য। তিনি বলেন, আমি গবেষণার মাধ্যমে এমন কিছু উদ্ভাবন করতে চাই, যা তৃণমূল পর্যায়ের কৃষকদের উপকারে আসবে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করবে।


প্রসঙ্গত, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার অব এক্সামিনেশনস কার্যালয় থেকে সম্প্রতি প্রকাশিত পিএইচডি জুলাই-ডিসেম্বর সেমিস্টার ২০২৫-এর ফলাফলে তাঁর এই অর্জনের বিষয়টি নিশ্চিত করা হয়।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: