বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬

২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় ১৯৯ বাংলাদেশিসহ ৬৩০ জন আটক

রানার ডেস্ক

প্রকাশিত: ০৯:৫০, ১৪ অক্টোবর ২০২৬

মালয়েশিয়ায় ১৯৯ বাংলাদেশিসহ ৬৩০ জন আটক

নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে ৬৩০ জন বিদেশি নাগরিককে আটক । ছবি : সংগৃহীত

মালয়েশিয়ার অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে কেদাহ রাজ্যের কুলিমের পাদাং মেহায় একটি নির্মাণাধীন ভবন থেকে ৬৩০ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। আটক ব্যক্তিদের মধ্যে ১৯৯ জন বাংলাদেশি রয়েছেন। আটককৃতদের মধ্যে ৩৯৬ জন চীনা নাগরিকসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন।

সোমবার (১২ অক্টোবর) এ অভিযান চালানো হয় বলে জানান কেদাহ ইমিগ্রেশন ডিরেক্টর মোহাম্মদ রিদজুয়ান মোহাম্মদ জেইন। তিনি জানান, অভিযানে আমাদের কর্মকর্তারা ৬৯৭ জনকে জিজ্ঞাসাবাদ করেছেন। তাদের মধ্যে ১৮ থেকে ৫০ বছর বয়সী ৬৩০ জন বিদেশিকে আটক করা হয়েছে, যাদের মধ্যে ৬২২ জন পুরুষ ও আটজন নারী।

আটকদের মধ্যে চীনের ৩৯৬ জন,১৯৯ জন বাংলাদেশি, ১০ জন পাকিস্তানি, সাত জন মিয়ানমারের নাগরিক, পাঁচজন ভারতীয়, চারজন ঘানার নাগরিক, তিন জন নাইজেরিয়ার, দুইজন কেনিয়ার, দুইজন ইন্দোনেশিয়ার, একজন নিউজিল্যান্ডের এবং একজন সেনেগালের নাগরিক।

প্রায় পাঁচ লাখ বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত নির্মাণস্থলে অভিযান পরিচালনা করতে গিয়ে কর্মকর্তাদের বিভিন্ন নিরাপত্তা ও লজিস্টিক সমস্যার মুখোমুখি হতে হয়। ভারী বৃষ্টির কারণে পিচ্ছিল মেঝে, জমে থাকা পানি ও কাদামাখা পথ চলাচল কঠিন করে তোলে। এ ছাড়া নির্মাণাধীন ভবনের অসম্পূর্ণ কাঠামো, লিফটের গর্ত, উন্মুক্ত রড, ছড়িয়ে-ছিটিয়ে থাকা নির্মাণসামগ্রী, ভারী যন্ত্রপাতির চলাচল এবং উঁচু স্থানে কাজ করার কারণে অভিযান পরিচালনাকারীদের জন্য দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগ নিয়োগকর্তা, প্রধান ঠিকাদার ও উপঠিকাদারদের সতর্ক করে বলেছেন, বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে প্রত্যেকের বৈধ ভ্রমণ নথি এবং অনুমোদিত পাস বা ওয়ার্ক পারমিট থাকা নিশ্চিত করতে হবে। পাশাপাশি অভিবাসন বিভাগের নির্ধারিত সব শর্ত মেনে চলতে হবে।

 

 

শেয়ার করুনঃ

সর্বশেষ

শীর্ষ সংবাদ: