বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬

২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কপ-৩১,সম্মেলন

তুরস্কে বিশ্বনেতাদের সম্মানে আয়োজিত নৈশভোজে প্রধানমন্ত্রী

বাসস,তুরস্ক

প্রকাশিত: ২৩:৩৬, ১১ নভেম্বর ২০২৬

তুরস্কে বিশ্বনেতাদের সম্মানে আয়োজিত নৈশভোজে প্রধানমন্ত্রী

তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের আয়োজনে বিশ্বনেতাদের সম্মানে আয়োজিত নৈশভোজে সস্ত্রীক অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনের (কপ-৩১) গ্রিন জোনে এ নৈশভোজ অনুষ্ঠিত হয়।

কপ৩১ সম্মেলনে অংশ নিতে আসা বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে এ নৈশভোজের আয়োজন করা হয়। নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান অংশ নেন। এ সময় বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাঁদের সহধর্মিণীদের সঙ্গে প্রধানমন্ত্রী ও তাঁর স্ত্রী শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

 

শেয়ার করুনঃ

সর্বশেষ

শীর্ষ সংবাদ: