বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬

২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালির পরিস্থিতি আগের জায়গায় ফিরবে না: ইরানের স্পিকার

রানার ডেস্ক

প্রকাশিত: ১০:১৪, ১২ নভেম্বর ২০২৬

আপডেট: ১২:৩১, ১২ নভেম্বর ২০২৬

হরমুজ প্রণালির পরিস্থিতি আগের জায়গায় ফিরবে না: ইরানের স্পিকার

হরমুজ প্রণালির পরিস্থিতি আগের জায়গায় ফিরবে না: ইরানের স্পিকার

ইরান ও মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর আগের অবস্থায় হরমুজ প্রণালির পরিস্থিতি আর কখনোই ফিরবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। এক সাক্ষাৎকারে তেহরানের এই সুনির্দিষ্ট অবস্থানের কথা প্রকাশ করেন তিনি।

সংঘাত নিরসনে মধ্যস্থতাকারী দেশ ওমানের সঙ্গে ইরান একটি সমঝোতায় পৌঁছেছে বলে জানান যুদ্ধবিরতি আলোচনার প্রধান ইরানি প্রতিনিধি গালিবাফ। তিনি উল্লেখ করেন, গুরুত্বপূর্ণ এই জলপথটির দেখভালের দায়িত্ব দুই দেশের ওপরেই থাকবে।

প্রায় আট মাস ধরে চলা সংঘাত বন্ধে তেহরান যে সাত দফা প্রস্তাব দিয়েছে, ওমানের সঙ্গে সমঝোতাটি তারই অংশ। স্পিকার বলেন, হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক কোনো উন্মুক্ত জলসীমা নেই এবং এটি ১৯৮২ সালের জাতিসংঘের সমুদ্র আইনসংক্রান্ত কনভেনশনের আওতায় পড়বে না।

শান্তি প্রতিষ্ঠায় কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে সাতটি শর্তের তালিকা পাঠিয়েছে ইরান। এর মধ্যে মার্কিন নৌ অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ করা সম্পদ ফেরত এবং যুদ্ধ বন্ধের আনুষ্ঠানিক ঘোষণার মতো বিষয় রয়েছে।

গত জুনে পাকিস্তানের রাজধানীতে সই হওয়া সমঝোতার ভিত্তিতে এসব দাবি তোলা হয়েছে। তেহরানের পক্ষ থেকে স্পষ্ট করা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় বসার আগেই এসব শর্তের বাস্তবায়ন জরুরি।

ইরানের স্পিকার সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের ওপর আস্থার অভাবই শান্তি চুক্তির প্রধান বাধা। পুনরায় কোনো আগ্রাসন চালালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বড় ধরনের পরাজয় ও রাজনৈতিক চাপের মুখোমুখি হতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

শীর্ষ সংবাদ: