জীবনব্যাপী পাঠসংস্কৃতি বিকাশে করণীয় নির্ধারণে যশোরে একটি ফোকাস গ্রুপ ডিসকাশন (এফজিডি) হয়েছে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ‘জীবনব্যাপী পাঠসংস্কৃতি বিকাশে নির্ধারণের পথরেখা: বাংলাদেশের সরকারি গণগ্রন্থাগার ব্যবহারকারীদের প্রত্যাশা ও অভিজ্ঞতার পরিপ্রেক্ষিত’ শীর্ষক গবেষণার উপাত্ত সংগ্রহের লক্ষ্যে জেলা সরকারি গণগ্রন্থাগার যশোরে এ আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনায় অংশ নেন সিনিয়র সিটিজেন ড. মুস্তাফিজুর রহমান, এমএম কলেজের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান শামসুল আলম, ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক, গণগ্রন্থাগার অধিদপ্তরের কর্মকর্তা কে. মেহেদী হাসান, খালিদ মোহাম্মদ সাইফুল্লাহ ও সাজ্জাদুল করিম এবং মাসিক চকখড়ি–এর সম্পাদক কবি মামুন আজাদসহ অন্যরা।
বক্তারা পাঠকদের বিভিন্ন সমস্যা, সম্ভাব্য সমাধান, পাঠক বৃদ্ধি, গ্রন্থাগারসেবার মানোন্নয়ন এবং জীবনব্যাপী পাঠাভ্যাস গড়ে তুলতে করণীয় বিষয়ে মতামত দেন। আলোচনার সুপারিশগুলো নোট আকারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে।


























