সোমবার ১৬ নভেম্বর ২০২৬

১ অগ্রাহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শড়া গাছে ভূত থাকে!

সম্রাট লোকমান

প্রকাশিত: ১২:৪৯, ১৫ নভেম্বর ২০২৬

আপডেট: ১২:৪৯, ১৫ নভেম্বর ২০২৬

শড়া গাছে ভূত থাকে!

মায়ের মুখে শোনা, গ্রামবাংলার লোকবিশ্বাস আর ফেলে আসা শৈশবের গল্প।

আমার শ্রদ্ধেয় ভাজার কাকা যখন আমাকে বললেন, “লিপে যাও, আপাতত তোমার চোখ নিয়ে দেখতে থাকি”—তখন যেন আমার চোখে জ্যোতি বেড়ে গেল। লেখার আগ্রহও বাড়ল। মনে হলো, আমার ক্ষুদ্র লেখায় কোনো মহাপ্রাপ্য খুশি হয়ে ‘তথাস্তু’ বলে আশীর্বাদ করলেন। অন্যতাস, কিন্তু মানুষের এপ্রহরের ‘স্পিরিচুয়াল পাওয়ার’ বা আধ্যাত্মিক প্রাপ্তি থাকে। এমন বিশ্বাস আমারও ছিল। সেদিন যেন সেই বিশ্বাস পূর্ণতা পেল। একধরনের দিব্যানুভূতি হলো।

সকাল থেকে প্রায় পাঁচ ঘণ্টা ঘুরে ফিরে বাড়ি এলাম। বাড়ি এসেই মাকে জিজ্ঞেস করলাম, শড়া গাছে চেতন কি না। মা চশমা নাড়ীয়েয়ের মেয়ে আমার মা। অনেক গাছগাছালির নাম জানেন। কিন্তু শড়া গাছের কথা উঠতেই মা বললেন, “ওই গাছে ভূত থাকে।” কথাটা শুনে আমি হাসতে লাগলাম। মাও হাসলেন। বুঝলাম, হয়তো ছোটবেলার মতো মা আমাকে এখনো বোকা দেখাচ্ছেন, যাতে আমি তাঁর চোখে আড়াল না হই, অন্য কোথাও না যাই। গলাপাকাটা বিড়ালের শুভও দেখতেন না। সেসব জয়ের গল্প পড়ে পড়তে লাগলাম। ছোটবেলার মায়ের মুখে শোনা এমন গল্পগুলো সত্যি বলেই মনে হতো। ‘অন্ধকারে একা যেতে ভয় পেতাম, নির্জন জায়গায় কোনো গাছ দেখলে মনে নানা প্রশ্ন জাগত। বড় হতে হতে অনেক ভয় কেটে গেছে, কিন্তু গল্পগুলো রয়ে গেছে। এখন বুঝি, সেই ভয় দেখানোর আড়ালেও হতো ছিল মায়ের স্নেহ-সন্তান যেন চোখের আড়াল না হয়, হেলসো বিপদে না পড়ে।

গ্রামবাংলায় গাছে ফিরে ভূতের গল্পের অভাব নেই। কোনো গাছের নিচে শক্তি ভূত থাকে, কোনো বাঁশঝাড়ের পাশ দিয়ে সন্ধ্যার পর যেতে নেই, আবার কোনো নির্জন গাছের ঘিরে প্রকৃতিগত থাকে লম্বা রকম কাহিনি। এসব গদতের সত্যতা যাচাই করা কঠিন। কিন্তু মানুষের মুখে মুখে গল্পগুলো টিকে থাকে বছরের পর বছর। দাদা-দাদি, নানা-নানি কিংবা মা-বাবার কাছ থেকে শোনা গল্প একসময় আমাদের পিষেদের গল্প হয়ে যায়। শড়া গাছকে ঘিরে আমাদের এলাকার মানুষের বিশ্বাসও হয়তো প্রথমে বলেছিল, এই গাছে ভূত থাকে? সেটাই বা এমন ধারণা তৈরি হয়েছিল? কোনো ঘটনা থেকে, নাকি মিথিক কল্পনা থেকে? উত্তর জানা নেই। মায়ের মুখে কথাটা শুনে হেসেছিলাম ঠিকই, কিন্তু মনে একটা কৌতূহল রয়ে গেল।

পরদিন আবার বের হলাম। সাথে দাদার আমলের সেই হোন্ডা। গাতুলের মতো তেল খাচ! লিটারে মাত্র ১৮ কিলোমিটার চলে। তবে তাকে সিতেই পথেই সামলাম। প্রথমেই চুকতলা। তারপর মাইয়াপুরের গ্রামের ভেতর দিয়ে একেবেকে আধাপাকা, কোথাও কোথাও মাটির ছোট রাস্তা ধরে এগোচ্ছিলাম। সামলে একটা ব্রিজ। সেটা পার হতে হবে। ব্রিজের কাছে গিয়ে কিছুক্ষণ দাঁড়ালাম। সব ব্রিজেটি বেগবতী নদীর ওপর। বেশ পুরোনো। একসময় গলির ওপর ব্রিজ তৈরি হলো মানুষ দেখতে আসত। আমরাও দেখতে যেতাম। আমাদের শাঁটোপাড়ার ব্রিজ যখন হয়নি, তখন বাঁশ-কাঠের সাঁকো দিয়ে মানুষ পার হতো। সেই সাঁকোরও দীর্ঘ কাহিনি আছে। পরে বলব।

যাই হোক, এই ব্রিজে সকাল ও বিকেল-দুই বেলাতেই নাকি মুশকিলপোকে কিছু লোক বসে থাকেন। হয়তো তাদের ভালো লাগে পেছনের দিনগুলোর কথা ‘স্মরণ করতে’। তাঁদের পাশে আরও বসে থাকে বাড়ি থেকে বাকবাক্কা খাওয়া, দাওয়াত খাওয়া তার্পিতে ছেলেপেলেনগুলো, যারা সারাদিন-রাত পাবজি আর ফ্রি ফায়ার খেলে। আমরা সেহাত দুপিশের মুসাফির। বাড়িতে আসি, আর এই আলওশি প্রকৃতির দরশে, একটু তার সান্নিধ্য পেতে ঘুরেফিরে ক্লান্ত হই। অথচ এখানকার মানুষের কাছে এই নদী, ব্রিজ, রাস্তা আর গাছপালা প্রতিদিনের জীবনের অংশ। আমাদের কাছে যা নতুন, তাঁদের কাছে তা চেনা। তাদের ‘স্মৃতির ক্ষেত্রেরই হয়তো লুকিয়ে আছে এই জনপদের কত পুরোনো গল্প! এখন নদীগুলো নানা উপায়ে দখল হয়ে যাচ্ছে। মেরে যাচ্ছে অনেক নদী। হারাচ্ছে তাদের ইতিহাস, ঐতিহ্য ও গৌরব। নদী শুধু জল বয়ে নিয়ে যায় না; নদীর সঙ্গে বয়ে চলে মানুষের জীবন, জীবিকা, ‘স্মৃতি আর জনপদের ইতিহাসও’। নদী মরে গেলে শুধু পানির প্রবাহ থেমে যায় না, টিকে ধীরে গেড়ে ওঠা অনেক দিনের চেনা জীবনও বদলে যায়।

ব্রিজের কাছে দুজন লোক আমাদের বহির্জাগাত থেকে এসে গল্প করছিলেন। ‘তাঁদের সঙ্গে কথা বলতে বলতে ছবি তোলাও শেষ হলো। আবার পুরোনো হোন্ডাটা নিয়ে আবার গন্তব্যের দিকে ছুটলাম। ব্রিজ পার হয়ে পীরবাড়ি, সাহেহাদী, শিখারপুর, মুন্দুের বাজার-তারপর নলভাঙ্গা। গ্রামের ভেতর দিয়ে যাওয়া ছোট ছোট রাস্তাগুলো দেখতে বেশ মনোমুগ্ধকর। শহরের ব্যস্ত রাস্তার সঙ্গে এসব পথের তুলনা চলে না। এখানে পথের বাঁকে বাঁকে লাঙল দৃশ্য, নতুন গাছ, নতুন কোনো গাছের সম্ভাবনা। রাস্তায় দুপাশে চোখে পড়ছিল আকন্দের সাদা-বেগুনি মেশানো ফুল, তার সবুজ ফল। কোথাও অ্যাডেঞ্চির গাছ, কোথাও আতেশল গাছ-হাটে লাল, সাদা আর থোয়ে রঙের ফুল। ঘাটে গাছের বড় বড় পাতার ওপর বসে ঝিমিচ্ছিল নানা রকম পোকামাকড়। বড়ইগাছে জড়িয়ে আছে হলুদ রঙের আলোকলতা। কোথাও গানগাছ, কোথাও দেবদারুর যোগ। গ্রামের এসব গাছপালার দিকে তাকিয়ে থাকতে ভালো লাগে। কত গাছের নাম জানি, কত গাছের নাম জানি না! কোনো গাছের ফুল চিনি, কোনো গাছের ফল চিনি; আবার কোনো গাছে শুধু দেখে যাই। প্রকৃতির এই বিচিত্র আয়োজনের মধ্যে দিয়ে চলতে চলতে কখন যে পথের ক্লান্তি কমে আসে, তেরেই পাওয়া যায় না।

এভাবেই পৌঁছে গেলাম সাছেহাদী সার্বজনীন কালিমন্দিরে। সেখানেও দেখা মিলল শাতা গাছের। জীবনে প্রথমবারের মতো শড়া গাছের কালিমন্দিরে। সেখানেই দেখা মিলল শাতা গাছের। মায়ের মুখে শুনেছি, “ওই গাছে ভূত থাকে।” এবার সেই গাছকে সামনে থেকে দেখার সুযোগ পেলাম। মায়ের স্নেহের কৌতূহল জাগল। গাছটিকে ঘিরে সত্যিই কি কোনো পুরোনো গল্প আছে? এক পিসিমাকে জিজ্ঞেস করলাম। পাশের দোকান থেকে সহসা আগ্রহের সুরে এক মুরব্বি শড়া গাছ ও মন্দিরের পরিচয় দিতে লাগলেন। মায়ের মুখে শোনা কথাটি তখন আবার মনে পড়ে গেল। যে গাছকে ঘিরে এত দিন কৌতূহল ছিল, অবশেষে সেই গাছের সামনে দাঁড়িয়ে আছি। এবার গাছটির পরিচয় জানার পাশাপাশি জানতে ইচ্ছে হলো, তাকে ঘিরে মানুষের মুখে মুখে কী গল্প বেঁচে আছে।

শড়া গাছকে ঘিরে মানুষের বিশ্বাস কোথা থেকে এসেছে, তা জানতে হলে স্থানীয় মানুষের ‘স্মৃতি ও অভিজ্ঞতার দিকে তাকাতে হবে। হয়তো এই মন্দিরের আশপাশের মানুষ গাছটি সম্পর্কে অনেক দিন ধরেই জানে। হয়তো তাদের কারণ কাছে আছে পুরোনো কোনো গল্প। আবার এমনও হতে পারে, গাছটির সঙ্গে ভূতের গল্পের সম্পর্ক কেবল লোকমুখে প্রচলিত একটি ধারণা। গাছের পরিচয় আর গাছকে ঘিরে মানুষের বিশ্বাস-পুষ্টি কিন্তু আলাদা বিষয়। একটি গাছকে উদ্ভিদবিজ্ঞানের সাহায্যে শনাক্ত করা যায়; কিন্তু তাতে ঘিরে মানুষের মনে কীভাবে ভয়, কৌতূহল কিংবা শ্রদ্ধার জন্ম হলো, তা জানতে হলে বলতে হবে মানুষের কথা।

গ্রামবাংলার অনেক লোকবিশ্বাসের লিখিত ইতিহাস নেই। তবু সেসব বিশ্বাস মানুষের স্মৃতিতে, কথায় ও গল্পে বেঁচে থাকে।

আমাদের বাড়ির বাগানে এখন মাত্র একটি গেতুল গাছ আছে। একসময় আরও ছিল। বাকিগুলো চুলার মুখ দিয়ে পেটে গেছে। আগুনের খাবার হয়েছে। পুড়ে ছাই-কয়লা হয়ে ফোরে, তুষ দেখতে বেশ ভালো লাগে। এই গাছের ফল দিয়ে একসময় পাটি বানিয়ে খেলতাম, গাড়ি বানাতাম, পুতুলের বিয়েতে রান্নাবান্না করতাম। এসব কথা মনে হলে বুঝতে পারি, গাছের সঙ্গে আমাদের সম্পর্ক শুধু প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার মধ্যে সীমাবদ্ধ নয়। গাছের সঙ্গে জড়িয়ে থাকে আমাদের শৈশব, আমাদের খেলা, আমাদের আলাপ। কোনো গাছ হারিয়ে গেলে তার সঙ্গে হারিয়ে যেতে পারিতে কোনো দৃশ্য, কোনো খেলার উপকরণ, কিংবা স্মৃতির একটি ছোঁয় অংশ। শড়া গাছের ক্ষেত্রেও হয়তো এমন কিছু আছে। তার ডালপালা, ছায়া কিংবা অবস্থানকে ঘিরে মানুষের মনে তৈরি হয়েছে কোনো বিশ্বাস। সেই বিশ্বাস সত্য হোক বা কল্পনা, তার পেছনের গল্প জানার আগ্রহ থেকেই তো আমার এই পথচলা।

মায়ের কথায় সেদিন হেসেছিলাম, কিন্তু কথাটা আমাকে বাড়ির বাইরে নিয়ে এসেছে, গায়ের পথে পথে ঘুরিয়েছে, নদীর ব্রিজে দাঁড় করিয়েছে, গাছপালা চিনিয়েছে, আর শেষ পর্যন্ত শিষে এসেছে সাহেহাদী সার্বজনীন কালিমন্দিরে। একটি সাধারণ কথার সূত্র ধরে কত কিছুই না দেখা হয়ে গেল! শড়া গাছে সত্যিই ভূত থাকে কি না, তা আমার জানা নেই। তবে এই গাছকে ঘিরে আমার মনে যে কৌতূহল জন্মেছে, সেটি সত্যি। মায়ের মুখে শোনা গল্প থেকে শুরু হয়ে সেরা নৌতূহল এখন গ্রামবাংলার লোকবিশ্বাস, প্রকৃতি ও হারিয়ে যেতে বসা ‘স্মৃতির সঙ্গে মিশে গেছে। হয়তো কোনো একদিন এই গাছের পাশে বসে স্থানীয় প্রবীণ মানুষের মুখে আরও গল্প শুনব। জাব, গাছটির পরিচয় কী, মন্দিরের সঙ্গে তার সম্পর্ক কত দিনের, আর ভূতের গল্পটি কোথা থেকে এল। সেদিন হয়তো এই ফিচারে আরও কিছু কথা যোগ করতে পারব।

এখন শুধু মনে হচ্ছে, গাড়িটার নীড়িয়ে আছে। তার ভালো সত্যিই ভূত থাকে কি না, জানি না। কিন্তু তার নাম শুনে মায়ের বলা কথাটি মনে পড়ে, আর মনে পড়ে যায় ফেলে আসা দিনগুলোর কথা। কখনো কখনো একটি সাধারণ কথাও আমাদের কত দূরে নিয়ে যেতে পারে! ফিরিয়ে দিতে পারে শৈশব, মনে করিয়ে দিতে পারে মায়ের স্নেহ, আর চোখের সামনে তুলে ধরতে পারে আমাদের চেনা গ্রামবাংলাকে। শড়া গাছে ভূত থাকে কি না, জানি না। তবে শড়া গাছকে ঘিরে আমার ‘স্মৃতিতে যে গল্পটি জন্ম নিয়েছে, সেটাই আমার ফিচারের—আমার মায়ের, আমার শৈশবের, আমার গ্রামবাংলার।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: