শুক্রবার ০৬ মার্চ ২০২৬

২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াতের বৈঠক

রানার প্র‌তি‌বেদক

প্রকাশিত: ১৩:২৭, ৫ মার্চ ২০২৬

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াতের বৈঠক

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৯টায় ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

জামায়াতের নায়েবে আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে প্রতিনিধি দলে সহকারী সেক্রেটারি জেনারেল ও বিরোধীদলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান এমপি এবং জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক বিশেষ উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম উপস্থিত ছিলেন।

এদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃবৃন্দের সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর নির্ধারিত বৈঠকটি স্থগিত করা হয়েছে।

এনসিপির মিডিয়া সেল থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১০টায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের যে সাক্ষাৎ হওয়ার কথা ছিল, তা স্থগিত করা হয়েছে।

এর আগে, গত মঙ্গলবার রাত ৮টার পর দুই দিনের সফরে দিল্লি হয়ে ঢাকায় পৌঁছান পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর।

শেয়ার করুনঃ

সর্বশেষ

শীর্ষ সংবাদ: