শুক্রবার ০৬ মার্চ ২০২৬

২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাড়ল ঈদের ছুটি

রানার ডেস্ক

প্রকাশিত: ১৫:২১, ৫ মার্চ ২০২৬

বাড়ল ঈদের ছুটি

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি আরও এক দিন বাড়িয়েছে সরকার। বৃহস্পতিবার (৫ মার্চ) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ১৮ মার্চ (বুধবার) ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। ঈদের সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ছুটি বাড়ানো সিদ্ধান্ত নেওয়া হয়।

এক দিন ছুটি বাড়ানোর ফলে ১৮ থেকে ২৩ মার্চ পর্যন্ত ছুটি কাটাতে পারবেন সরকারি চাকরিজীবী। এরসঙ্গে ১৭ মার্চ (মঙ্গলবার) শবেকদরের ছুটি যোগ হওয়ায় টানা সাত দিন ছুটি ভোগ করতে পারবেন তারা।

এর অগে, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ ঈদুল ফিতরের সম্ভাব্য এই তারিখ ধরে পাঁচ দিনের ছুটির তারিখ নির্ধারণ করে রেখেছে সরকার। সে অনুযায়ী ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ছিল ছুটি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

শীর্ষ সংবাদ: