সোমবার ০৭ সেপ্টেম্বর ২০২৬

২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন গুম আইন দেশের বিচারব্যবস্থার মাইলফলক: চিফ প্রসিকিউটর

রানার ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৫, ৭ সেপ্টেম্বর ২০২৬

নতুন গুম আইন দেশের বিচারব্যবস্থার মাইলফলক: চিফ প্রসিকিউটর

বাংলাদেশের বিচারব্যবস্থায় নতুন গুম আইন মাইলফলক হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি এ কথা বলেন।

চিফ প্রসিকিউটর বলেন, ব্যাপকমাত্রায় বিস্তৃত ও পদ্ধতিগত গুমের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।

তিনি আরও বলেন, ট্রাইব্যুনালের গুমের মামলাগুলো নিয়ে পর্যালোচনা চলছে। যেগুলো ব্যাপকমাত্রায় বিস্তৃত ও পদ্ধতিগত গুম নয়, সেগুলোর বিচারিক আদালতে স্থানান্তর করা হবে।

আমিনুল ইসলাম বলেন, ট্রাইব্যুনালের রায়ে দণ্ডপ্রাপ্ত যেসব আসামির সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে, সেগুলো কোন প্রক্রিয়ায় জব্দ করা হবে, তা নিয়ে পর্যালোচনা চলছে।

শেখ হাসিনাও আপিলের সুযোগ পাবেন কি না—এ প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, নির্ধারিত সময়ের পর আপিল করার কোনো সুযোগ নেই। তাই শেখ হাসিনাও আপিল করার সুযোগ পাবেন না।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: