সোমবার ০৭ সেপ্টেম্বর ২০২৬

২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মেধাবী শিক্ষার্থী ইমনের চিকিৎসায় প্রয়োজন ১০ লাখ টাকা

সংবাদদাতা, খুলনা

প্রকাশিত: ১৭:৫০, ৭ সেপ্টেম্বর ২০২৬

মেধাবী শিক্ষার্থী ইমনের চিকিৎসায় প্রয়োজন ১০ লাখ টাকা

খুলনার পাইকগাছার কপিলমুনির মেধাবী শিক্ষার্থী ইমন সরদার গুইলেন-ব্যারে সিন্ড্রোমে (জিবিএস) আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর চিকিৎসায় প্রায় ১০ লাখ টাকা প্রয়োজন বলে পরিবার ও স্বজনরা জানিয়েছেন।

ইমন সরদার কপিলমুনি সহচরী বিদ্যা মন্দির স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০১৬ সালে এসএসসি এবং কপিলমুনি কলেজ থেকে ২০১৮ সালে এইচএসসি পাস করেন। পরে তিনি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে অনার্সে ভর্তি হন। তাঁর গ্রামের বাড়ি পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের প্রতাপকাটি গ্রামে।

পরিবার ও বন্ধুদের দেওয়া তথ্য অনুযায়ী, চিকিৎসকদের পরীক্ষায় ইমনের জিবিএস শনাক্ত হয়েছে। এতে তাঁর দুই হাত ও দুই পায়ের শক্তি কমে গেছে এবং স্বাভাবিক চলাফেরায় গুরুতর সমস্যা দেখা দিয়েছে। প্রথমে তিনি ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে উন্নত চিকিৎসার জন্য তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

জিবিএস একটি গুরুতর স্নায়বিক রোগ। এ রোগে শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থা ভুল করে প্রান্তীয় স্নায়ুকে আক্রমণ করে। এতে হাত-পায়ে দুর্বলতা ও ঝিনঝিন ভাব দেখা দিতে পারে এবং গুরুতর অবস্থায় শ্বাস-প্রশ্বাসের পেশিও আক্রান্ত হতে পারে।

ইমনের চিকিৎসা চালিয়ে যেতে প্রায় ১০ লাখ টাকা প্রয়োজন। এ ব্যয় বহন করা তাঁর পরিবারের জন্য কঠিন হয়ে পড়েছে। তাই ইমনের চিকিৎসায় সহযোগিতার জন্য সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁর পরিবার ও বন্ধুরা।

যোগাযোগ: ইমনের বাবা- ০১৭৩৫৩৪৬১৩১; বন্ধু নাহিদ- ০১৩১৬৯১৯৩০১।

সহায়তা পাঠাতে:

  • বিকাশ/নগদ: ০১৯৩৮৬০৮৫৬১

  • রকেট: ০১৮৯২৩৮৩৯৫৭

  • ডাচ্-বাংলা ব্যাংক: হিসাবের নাম G.M. Imran Hossain, হিসাব নম্বর ১২০১৫১০১৩৬৮৭৫।

  • ইসলামী ব্যাংক: হিসাবের নাম G.M. Imran Hossain, হিসাব নম্বর ২০৫০১০৭০২০৬৬৪৫৯০৭।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: