শুক্রবার ২৭ নভেম্বর ২০২৬

১১ অগ্রাহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করার আহ্বান প্রধানমন্ত্রীর

রানার ডেস্ক

প্রকাশিত: ১৭:১০, ২৬ নভেম্বর ২০২৬

প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করার আহ্বান প্রধানমন্ত্রীর

আশপাশে থাকা কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করতে এবং তাদের কষ্ট না দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী বলেছেন, কোনো প্রাণীর যত্ন নিতে না পারলেও অন্তত তাদের ক্ষতি করা বা কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

তারেক রহমান বলেন, অনেক সময় দেখা যায়, মানুষ অকারণে বিভিন্ন প্রাণীকে নির্যাতন করে ও কষ্ট দেয়। এটি কোনোভাবেই কাম্য নয়। আল্লাহ–তাআলা মানুষের কল্যাণ ও প্রয়োজনে এসব প্রাণী সৃষ্টি করেছেন। তাই প্রতিটি প্রাণীর প্রতি দায়িত্বশীল আচরণ করা উচিত।

প্রাণীর প্রতি সহমর্মিতা ও দায়িত্ববোধের শিক্ষা পরিবারের শিশু-কিশোরদের মধ্যে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘পরিবারের শিশু-কিশোরদের জীবজন্তুর প্রতি মমত্ববোধ ও সহানুভূতিশীল হওয়ার শিক্ষা দিতে হবে। তাদের বোঝাতে হবে, আমাদের চারপাশের প্রতিটি প্রাণীর বেঁচে থাকার অধিকার রয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে এ মনোভাব গড়ে তুলতে পারলে মানুষ, জীবজন্তু ও প্রকৃতির সহাবস্থানে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।’

কোনো প্রাণীকে কষ্ট না দিতে সবার প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, সম্ভব হলে আশপাশের জীবজন্তুর যত্ন নিতে হবে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে।

তারেক রহমান আশা প্রকাশ করেন, ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে প্রাণীর প্রতি ভালোবাসা ও সহমর্মিতার মানসিকতা গড়ে তোলা গেলে মানুষ, জীবজন্তু ও প্রকৃতির সহাবস্থানে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে, যেখানে শুধু মানুষ নয়, প্রতিটি প্রাণীও নিরাপদে বসবাস করতে পারবে।

এর আগে প্রধানমন্ত্রী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

শীর্ষ সংবাদ: