শুক্রবার ২৭ নভেম্বর ২০২৬

১১ অগ্রাহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোর সীমান্তে সাড়ে ১৩ লাখ টাকার চোরাচালান পণ্য উদ্ধার

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১৫:২৩, ২৬ নভেম্বর ২০২৬

যশোর সীমান্তে সাড়ে ১৩ লাখ টাকার চোরাচালান পণ্য উদ্ধার

উদ্ধার করা চোরাচালান পণ্য

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ১৩ লাখ ৩৯ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এ অভিযান চালায়।

বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে ৪৩টি শাড়ি, ১৭টি কম্বল, ৯টি চাদর, ১ কেজি জিরা, ৭ প্যাকেট ফুচকা, ৩ কেজি কিসমিস, ২৪০টি চকলেট, ৫৫ প্রকার খাদ্যসামগ্রী, ২ প্যাকেট সোনপাপড়ি, ৯৬০ প্যাকেট পানমসলা ও ১ হাজার ৩৬৯টি প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ৩৯ হাজার ৫০০ টাকা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

শীর্ষ সংবাদ: