শুক্রবার ২৭ নভেম্বর ২০২৬

১১ অগ্রাহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনার সোনাডাঙ্গায় যুবককে কুপিয়ে জখম

প্রতিনিধি, খুলনা

প্রকাশিত: ১৫:৫৩, ২৬ নভেম্বর ২০২৬

খুলনার সোনাডাঙ্গায় যুবককে কুপিয়ে জখম

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকায় রানা নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরে নগরীর সোনাডাঙ্গা মডেল থানার আল-ফারুক সোসাইটি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা রানার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে তাঁকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারীরা।

পরে এক রিকশাচালক আহত রানাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তাঁর শারীরিক অবস্থা গুরুতর বলে জানা গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদকসংক্রান্ত বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটতে পারে। তবে হামলার প্রকৃত কারণ ও জড়িত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

শীর্ষ সংবাদ: