শুক্রবার ২৭ নভেম্বর ২০২৬

১১ অগ্রাহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদকসহ আটক ৩

প্রতিনিধি, খুলনা জেলা

প্রকাশিত: ১৩:০৭, ২৬ নভেম্বর ২০২৬

খুলনায় আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদকসহ আটক ৩

খুলনায় বিশেষ অভিযানে ‘বি কোম্পানি’ নামে পরিচিত সন্ত্রাসী গ্রুপের শীর্ষস্থানীয় নেতা শহিদুল ইসলাম সিজানসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার গভীর রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সদর থানা পুলিশ তাদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন খুলনার টুটপাড়ার শহিদুল ইসলাম সিজান, একই এলাকার হাবি সাত্তার ও নয়ন ওরফে নাঈমুর রহমান।

পুলিশ জানায়, আটকদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি শর্টগান, চার রাউন্ড গুলি, একটি ওয়াকিটকি ও ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, সিজান ‘বি কোম্পানি’ নামে পরিচিত গ্রুপের শীর্ষ নেতা। তার ও সহযোগীদের বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

শীর্ষ সংবাদ: