মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬

৯ অগ্রাহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে নাশকতা মামলায় সাবেক ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩

প্রতিনিধি, অভয়নগর (যশোর) 

প্রকাশিত: ১৩:৩১, ২৪ নভেম্বর ২০২৬

যশোরে নাশকতা মামলায় সাবেক ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩

যশোরের অভয়নগরে সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নাশকতার মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার চলিশিয়া ইউনিয়নের কোটা গ্রামের মৃত হরমুজ আলী তরফদারের ছেলে জাকির হোসেন তরফদার ওরফে জাকির মেম্বার (৫২), বুইকারা গ্রামের শওকত গাজীর ছেলে সাফায়েত হোসেন রাজ (২৬) এবং একতারপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে নাজমুল হক সুমন (২৪)।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া জাকির মেম্বার চলিশিয়া ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য এবং ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক। এ ছাড়া সাফায়েত হোসেন রাজ ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী এবং নাজমুল হক সুমন ওয়ার্ড ছাত্রলীগের সদস্য।

 থানার ওসি জিয়াউর রহমান বলেন, ‘সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে সাবেক ইউপি সদস্যসহ তিনজনকে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: