মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬

৯ অগ্রাহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রমিকদের মজুরি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজই: মজুরি বোর্ড

রানার ডেস্ক

প্রকাশিত: ১৭:২৩, ২৪ নভেম্বর ২০২৬

শ্রমিকদের মজুরি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজই:  মজুরি বোর্ড

শ্রমিকদের মজুরি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজই: মজুরি বোর্ড

তৈরি পোশাক খাতের শ্রমিকদের নিম্নতম মাসিক মজুরি ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব দিয়েছেন কারখানার মালিকরা। শ্রমিক প্রতিনিধিদের প্রস্তাব ২২ হাজার টাকা।

দুপক্ষের প্রস্তাবের মধ্যে ব্যবধান থাকায় মজুরি নির্ধারণে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আরও আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে নিম্নতম মজুরি বোর্ড।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভায় এ তথ্য জানানো হয়।

সোমবার বোর্ডের তৃতীয় সভায় কয়েক ঘণ্টা আলোচনার পর দুপক্ষ তাদের প্রস্তাব সংশোধন করে। সভার শুরুতে মালিকপক্ষ ১৫ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেয়। পরে তা বাড়িয়ে ১৫ হাজার ৫০০ টাকা এবং সর্বশেষ ১৫ হাজার ৭০০ টাকা করা হয়।

অন্যদিকে শ্রমিকপক্ষ শুরুতে ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি জানায়। আলোচনার একপর্যায়ে তা কমিয়ে ২৫ হাজার টাকা এবং সর্বশেষ ২২ হাজার টাকার প্রস্তাব দেওয়া হয়।

বোর্ডের এক সদস্য জানান, দীর্ঘ আলোচনা হলেও দুপক্ষের মধ্যে মজুরি নিয়ে মতপার্থক্য থাকায় সোমবার রাত ৯টার দিকে সভা মুলতবি করা হয়। মুলতবি হওয়া সভাটি মঙ্গলবার দুপুর ২টায় আবার শুরু হয়।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: