শুক্রবার ২৭ ফেব্রুয়ারি ২০২৬

১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কেশবপুর সোনালী ব্যাংকে ব্যবস্থাপকের বিদায় ও বরণ অনুষ্ঠান 

রানার প্রতিবেদক

প্রকাশিত: ২২:০২, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২২:০৩, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

কেশবপুর সোনালী ব্যাংকে ব্যবস্থাপকের বিদায় ও বরণ অনুষ্ঠান 

সোনালী ব্যাংক পিএলসির যশোরের কেশবপুর শাখা ব্যবস্থাপক সজল কৃষ্ণ পালের বদলি জনিত বিদায় ও নবাগত ব্যবস্থাপক গোলক চন্দ্র মন্ডলের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে ব্যাংকের শাখায় আয়োজিত এ অনুষ্ঠানে গ্ৰাহক, কর্মকর্তা ও কর্মচারীরা বিদায়ী ব্যবস্থাপককে বিদায় সম্ভাষণ জানান এবং নতুন ব্যবস্থাপককে ফুল দিয়ে বরণ করে নেন।
​ব্যবস্থাপক সজল কৃষ্ণ পাল (সিনিয়র প্রিন্সিপাল অফিসার) বিদায়ী বক্তব্যে, তার ৩ বছরের দায়িত্বপালনকালে সহকর্মীদের আন্তরিক সহযোগিতার কারণেই গ্রাহক সেবার মান উন্নয়ন সম্ভব হয়েছে জানিয়ে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরও বলেন, ব্যাংকিং পেশায় বদলি একটি স্বাভাবিক প্রক্রিয়া, তবে কেশবপুর শাখার গ্রাহক ও কর্মীদের সাথে যে হৃদ্যতা তৈরি হয়েছে তা চিরস্মরণীয় হয়ে থাকবে।

​নবাগত ব্যবস্থাপক গোলক চন্দ্র মন্ডল (সিনিয়র প্রিন্সিপাল অফিসার) বক্তব্যে শাখায় সেবার মান আরও গতিশীল করতে এবং ব্যাংকিং কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

​শাখার গ্ৰাহক, কর্মকর্তা ও কর্মচারীরা তাদের বক্তব্যে বিদায়ী ম্যানেজারের কর্মদক্ষতার প্রশংসা করেন এবং নবাগত ম্যানেজারের নেতৃত্বে ব্যাংকের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: