বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যশোর পৌরসভার সাবেক মেয়র ও স্ত্রীর বিরুদ্ধে মামলার অনুমোদন

রানার প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৬, ২৩ সেপ্টেম্বর ২০২৬

যশোর পৌরসভার সাবেক মেয়র ও স্ত্রীর বিরুদ্ধে মামলার অনুমোদন

যশোর পৌরসভার সাবেক মেয়র জহিরুল ইসলাম চাকলাদার ও তাঁর স্ত্রী শামীমা শারমিনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুদকের প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

দুদকের তথ্য অনুযায়ী, জহিরুল ইসলাম চাকলাদারের বিরুদ্ধে ২৪ কোটি ৫৮ লাখ ৪৫ হাজার ২২১ টাকার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা করা হবে।

অন্যদিকে, তাঁর স্ত্রী শামীমা শারমিনের বিরুদ্ধে ৬ কোটি ৭২ লাখ ৯ হাজার ৪৫৩ টাকার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এ মামলায় তাঁর স্বামী জহিরুল ইসলাম চাকলাদারকে সহায়তাকারী হিসেবে আসামি করা হবে।

শামীমা শারমিনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা করা হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

শীর্ষ সংবাদ: