শনিবার ১৯ সেপ্টেম্বর ২০২৬

৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মণিরামপুরে হিন্দু পল্লীতে আগুনের ভিডিওটি গুজব : পুলিশ

রানার প্রতিবেদক

প্রকাশিত: ২২:০২, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মণিরামপুরে হিন্দু পল্লীতে আগুনের ভিডিওটি গুজব : পুলিশ

যশোরের মণিরামপুরে হিন্দু পল্লীর ২৫টি বাড়িতে অগ্নিসংযোগের দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওকে মিথ্যা, বানোয়াট ভিত্তিহীন বলে জানিয়েছে যশোর জেলা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় যশোর জেলা পুলিশের আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম।

পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির সঙ্গে প্রচারিত তথ্যের বাস্তব ঘটনার কোনো মিল নেই। উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য বিভ্রান্তিকর ভিডিও ছড়িয়ে যশোরের সাম্প্রদায়িক সম্প্রীতি আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে বলে পুলিশ মনে করছে।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, যশোরে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ পারস্পরিক সম্প্রীতি সৌহার্দ্যের সঙ্গে বসবাস করে আসছেন। এই শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে পারেএমন গুজব অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য আমি সবার প্রতি আহ্বান জানাচ্ছি।

পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ভিডিও বা তথ্য যাচাই-বাছাই ছাড়া শেয়ার বা প্রচার না করার অনুরোধ জানিয়েছে। যেকোনো তথ্য প্রচারের আগে এর সত্যতা যাচাই করা জরুরি বলেও প্রেস ব্রিফিংয়ে উল্লেখ করা হয়।

পুলিশ আরও জানায়, মিথ্যা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করা হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

যশোর জেলা পুলিশ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব অপপ্রচার ছড়িয়ে জেলার শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের চেষ্টা করছেএমন ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

শেয়ার করুনঃ