বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬

১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে অনুমোদনহীন ডেন্টালে ৩০ হাজার টাকা জরিমানা

প্রতিনিধি, কালীগঞ্জ (ঝিনাইদহ) 

প্রকাশিত: ২২:২০, ১৫ সেপ্টেম্বর ২০২৬

কালীগঞ্জে অনুমোদনহীন ডেন্টালে ৩০ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহের কালীগঞ্জে সনদ অনুমোদনহীন দন্ত চিকিৎসালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারীকে দুই দিনের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে আগামী ১০ দিনের মধ্যে বিডিএস ডিগ্রিধারী দন্ত চিকিৎসক নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার কালীগঞ্জ শহরের ছন্দা সিনেমা হলের নিচেফিরোজ ডেন্টালনামের প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ।

অভিযানকালে প্রতিষ্ঠানটিতে বিডিএস ডিগ্রিধারী কোনো দন্ত চিকিৎসক না থাকার বিষয়টি উঠে আসে। একই সঙ্গে ডিগ্রিধারী চিকিৎসক না হয়েও চিকিৎসাসেবা দেওয়া এবং ব্যবস্থাপত্রে অ্যান্টিবায়োটিক ওষুধ লেখার অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।

ছাড়া আগামী ১০ দিনের মধ্যে বিডিএস ডিগ্রিধারী দন্ত চিকিৎসক নিয়োগের নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে চিকিৎসক নিয়োগ না করলে প্রতিষ্ঠানের মালামাল জব্দসহ প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়ার বিষয়ে সতর্ক করা হয়। একই সঙ্গে ১০ দিন ফিরোজ ডেন্টালে সব ধরনের চিকিৎসাসেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অভিযানের সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শান্ত কুমার ঘোষ, কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) খলিলুর রহমানসহ পুলিশ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ বলেন, ‘বিধিবহির্ভূতভাবে চিকিৎসাসেবা দেওয়ার কোনো সুযোগ নেই। জনস্বার্থে ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: