রোববার ২৯ নভেম্বর ২০২৬

১৪ অগ্রাহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় একই পরিবারের চারজন আহত

সংবাদদাতা, মেহেরপুর

প্রকাশিত: ১১:৪১, ২৮ নভেম্বর ২০২৬

আপডেট: ১১:৪২, ২৮ নভেম্বর ২০২৬

মেহেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় একই পরিবারের চারজন আহত

মেহেরপুর সদর উপজেলার রাজনগর দিনদত্ত ব্রিজের কাছে মোটরসাইকেলের ধাক্কায় মা-ছেলেসহ একই পরিবারের চারজন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার খোকসা গ্রামের লুৎফর রহমানের স্ত্রী শরিফা খাতুন (৪৫), তাঁর ছেলে ভ্যানচালক আব্দুর রহমান (২২), খালেকের স্ত্রী আয়েশা খাতুন ও কুতুব আলীর স্ত্রী জবেদা খাতুন।

মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।

আহত ভ্যানচালক আব্দুর রহমান জানান, পরিবারের সদস্যদের নিয়ে তিনি বারাদি থেকে খোকসা যাচ্ছিলেন। পথে দিনদত্ত ব্রিজের কাছে পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেল তাঁদের ভ্যানে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা চারজন আহত হন।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: