বুধবার ০৯ সেপ্টেম্বর ২০২৬

২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় ছাত্রশক্তির প্রথম জাতীয় কাউন্সিলে যশোরের দুই নেতা কাউন্সিলর

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১৭:০০, ৮ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় ছাত্রশক্তির প্রথম জাতীয় কাউন্সিলে যশোরের দুই নেতা কাউন্সিলর

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির প্রথম জাতীয় কাউন্সিলে যশোর জেলা থেকে সংগঠনটির দুই নেতা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত দুই কাউন্সিলর হলেন—জাতীয় ছাত্রশক্তি যশোর জেলা শাখার আহ্বায়ক খান মিফতাহুল মোস্তাফিজ অমিত এবং সদস্যসচিব আল হাসিব।

আগামী ১২ সেপ্টেম্বর ঢাকায় জাতীয় ছাত্রশক্তির প্রথম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে দেশের বিভিন্ন ইউনিট থেকে নির্বাচিত কাউন্সিলররা অংশ নেবেন।
জানা যায়, জাতীয় ছাত্রশক্তির প্রথম জাতীয় কাউন্সিলে কাউন্সিলররা ভোটের মাধ্যমে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করবেন। একই সঙ্গে কাউন্সিলর হিসেবে নির্বাচিত ব্যক্তিরাও এসব পদে প্রার্থী হতে পারবেন।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: