শনিবার ১৪ মার্চ ২০২৬

২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কলেজে পরিচ্ছন্ন ক্যাম্পাস  ছাত্রদলের অঙ্গীকার ’শীর্ষক  কর্মসূচি পালিত হয়েছে

রানার প্র‌তি‌বেদক

প্রকাশিত: ১৬:২৫, ১৪ মার্চ ২০২৬

আপডেট: ১৬:২৫, ১৪ মার্চ ২০২৬

কলেজে পরিচ্ছন্ন ক্যাম্পাস  ছাত্রদলের অঙ্গীকার ’শীর্ষক  কর্মসূচি পালিত হয়েছে

যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজে পরিচ্ছন্ন ক্যাম্পাস ছাত্রদলের অঙ্গীকার ’শীর্ষক  কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার কলেজ শাখা  ছাত্রদলের উদ্যোগে  সাপ্তাহিক ছুটির দিনে কলেজ ক্যাম্পাসে ছিল এই আয়োজন। 
প্রধানমন্ত্রী  তারেক রহমানের নির্দেশনা এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের দিকনির্দেশনায় কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসের  ড্রেন ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করেন ছাত্রদলের নেতাকর্মীরা।  কার্যক্রমটি ক্যাম্পাসের শহীদ আসাদ হল থেকে শুরুহয়। 
উপস্থিত ছিলেন  কলেজ ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম বিল্টু, সাধারণ সম্পাদক আকিব আনোয়ার, সহ-সভাপতি টিটোন তরফদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান প্রমুখ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

শীর্ষ সংবাদ: