জাতীয় ছাত্রশক্তির চৌগাছা উপজেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা হয়েছে। এই কমিটি আগামী ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির আহ্বায়ক মেহেদী হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু বাক্কার, সদস্য সচিব সাইকুল আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব সুমাইয়া ইসলাম ও মুখ্য সংগঠন মারুফ হোসেন।
সংগঠনের জেলা শাখার আহ্বায়ক খান মিফতাহুল মোস্তাফিজ অমিত, সদস্য সচিব আল হাসিব ও মুখ্য সংগঠক কমিটির অনুমোদন দিয়েছেন। নবগঠিত কমিটিকে সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।


























