সোমবার ৩০ মার্চ ২০২৬

১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পঁচাবাসি ভাত ও বিষ্ঠামাখা ডিম ব্যবহার, নাজমা হোটেলকে লাখ টাকা জরিমানা

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১৫:০০, ২৯ মার্চ ২০২৬

আপডেট: ১৫:০০, ২৯ মার্চ ২০২৬

পঁচাবাসি ভাত ও বিষ্ঠামাখা ডিম ব্যবহার, নাজমা হোটেলকে লাখ টাকা জরিমানা

অভিযানে বিপুল পরিমাণ পঁচাবাসি ভাত নতুন করে রান্না করা ভাতের সাথে মিশিয়ে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের ঘটনা ধরা পড়ে। এ ছাড়াও ময়লা ও বিষ্ঠা মাখা ডিম খালি হাতে ধরে খামিরের সাথে ব্যবহার করা হচ্ছিলো। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে রোববার যশোর শহরের এমকে রোডের নাজমা হোটেলকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।  হোটেলটিতে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের যশোর কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান। এ সময় তিনি প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতে এধরনের কাজ থেকে বিরত থাকার জন্য সতর্ক করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

শীর্ষ সংবাদ: