সংসদ সচিবালয়ের সচিব থেকে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে বদলির আদেশাধীন কানিজ মওলাকে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২৫ মার্চ সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলাকে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে বদলির আদেশ জারি করা হয়েছিলো।
দেশে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি পদেও দায়িত্ব পালন করছেন কানিজ মওলা।
এদিকে, রোববার (২৯ মার্চ) অপর এক আদেশে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইশরাত চৌধুরী এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংযুক্ত করা হয়েছে। এছাড়াও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আশরাফুল ইসলামকে পদোন্নতি দিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে পদায়ন করা হয়েছে।


























