রোববার ১৯ জুলাই ২০২৬

৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বারোবাজারে হোটেলে ধাক্কা রূপসা পরিবহনের, নিহত ১, আহত ৫

রানার প্র‌তি‌বেদক

প্রকাশিত: ১৬:০১, ৩১ মার্চ ২০২৬

বারোবাজারে হোটেলে ধাক্কা রূপসা পরিবহনের, নিহত ১, আহত ৫

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজারে রূপসা পরিবহনের একটি বাসের ধাক্কায় কাওসার আলী (৫০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৫ জন আহত হন। মঙ্গলবার বেলা ১২টার দিকে বারোবাজার বাসস্ট্যান্ড এলাকায়  দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি উপজেলার বেলাট গ্রামের মৃত জাফর আলীর ছেলে। বাসটি খুলনা থেকে কুষ্টিয়ায় যাচ্ছিলো। চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা থেকে কুষ্টিয়াগামী রুপসা পরিবহনের একটি বাস বারোবাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি হোটেলে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে থাকা বাইসাইকেল চালক কাওসার আলী বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় আরও অন্তত ৫ জন আহত হন। স্থানীয়রা ও হাইওয়ে পুলিশ দ্রুত তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর ।
বারোবাজার হাইওয়ে পুলিশের ইনচার্জ আলমগীর কবির জানান, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: