রোববার ১৯ জুলাই ২০২৬

৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কোটচাঁদপুরে হামের উপসর্গ নিয়ে  শিশু ও মধ্যবয়সি চিকিৎসাধীন 

প্রতিনিধি, কোটচাঁদপুর (ঝিনাইদহ) 

প্রকাশিত: ১৮:১৩, ১ এপ্রিল ২০২৬

আপডেট: ১৮:১৫, ১ এপ্রিল ২০২৬

কোটচাঁদপুরে হামের উপসর্গ নিয়ে  শিশু ও মধ্যবয়সি চিকিৎসাধীন 

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামের উপসর্গ নিয়ে ২ জন চিকিৎসাধীন রয়েছে। তাদের মধ্যে ১ জন শিশু ও অন্যজন মধ্য বয়সি। গত তিনদিনের ব্যবধানে ওই দুইজন হাসপাতালে ভর্তি হয়েছে। 
উপসর্গের কারণে শনাক্তে ইতোমধ্যে স্যাম্পল (নমুনা) সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার ল্যাবে পাঠানোর প্রস্তুতি চলছে। স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (এমটিইপিআই) জাহাঙ্গীর কবির শাহিন এ কথা জানিয়েছেন। তিনি বলেন, অন্য উপজেলায় টিকা কার্যক্রম বন্ধ ছিল কি না আমার জানা সেটি নাই। তবে এ উপজেলায় আমরা  টিকা কার্যক্রম চালু রেখেছিলাম। তিনি বলেন, এ পর্যন্ত হাম উপসর্গের তিন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে একজন বাড়িতে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। আর ২ রোগী উপসর্গ নিয়ে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। 


স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, আফরিন খাতুন নামে ৫ বছর বয়সী একটি শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। সে মহেশপুর উপজেলার মন্টু মিয়ার মেয়ে। মেয়েটিকে গত ৩০ মার্চ সন্ধ্যায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আর আব্দুর রহিম (৫০) নামের এক মধ্য বয়সি ব্যক্তি ভর্তি হয়েছেন ১ এপ্রিল সকালে। তিনি কোটচাঁদপুরের গোবিন্দপুর গ্রামের রফি মন্ডলের ছেলে।
কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আশরাফুল ইসলাম বলেন, এ পর্যন্ত কোটচাঁদপুরে হাম  উপসর্গের তিন রোগী াওয়া গেছে। এদের মধ্যে এক রোগী সুস্থ হয়ে গেছেন। স্বাস্থ্য কমপ্লেক্সে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে ২ জন। তাদের নমুনা  ঢাকায় পাঠানো হচ্ছে। ফলাফল আসলে বোঝা যাবে প্রকৃত পক্ষে তাদের কী হয়েছিল। ওই ২টি রোগীকে আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। তারা ভাল আছে।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: