ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় স্ত্রীর বিরুদ্ধে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার কোটচাঁদপুর থানায় এ ব্যাপারে এজাহার দায়েরের পর স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, ভুক্তভোগীর ভাই মহাসিন খা এজাহারটি দায়ের করেন। এরপর ভুক্তভোগী জাহাঙ্গীর খাঁর ছেলে উজ্জ্বল খাঁ’র স্ত্রী রুবিনা আক্তার গ্রেপ্তার হন। তিনি উপজেলার বলাবাড়িয়া গ্রামের খানপাড়ার সলেমান খাঁর মেয়ে।
জানা যায়, কোটচাঁদপুরের বলাবাড়িয়া গ্রামের জাহাঙ্গীর খাঁর ছেলে উজ্জ্বল খাঁ’র (৪২) সাথে ২০ বছর ধরে সংসার করছেন সলেমান খাঁর মেয়ে রুবিনা আক্তার চায়না (৩২)। তারা দুই কন্যা সন্তানের জনক। বিয়ের পর থেকে প্রায় সময়ই দাম্পত্য কলহ চলতো তাদের। ঘটনার দিন রাতেও তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরপর উজ্জ্বল হোসেন রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। এই সুযোগে সে ধারাল দাঁ দিয়ে গোপানাঙ্গে কোপ দেন স্ত্রী। এ সময় সে চিৎকার করলে বাড়ির লোকজন ছুটে আসেন। এরপর অবস্থা বেগতিক দেখে তারা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। উজ্জ্বল কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ দিকে মঙ্গলবার দুপুরে ভুক্তভোগী রুবিনা আক্তার চায়নাকে আসামি করে কোটচাঁদপুর থানায় মামলা করেছেন উজ্জ্বলের ভাই মহাসিন খাঁ পুলিশ ওই মামলায় স্ত্রী রুবিনাকে গ্রেপ্তার করেছে। কোটচাঁদপুর থানার ওসি আসাদউজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই ঘটনায় উজ্জল খার ভাই মহসিন খা মামলা করেছেন। রুবিনা আক্তার চাইনাকে আসামি করে এজাহার দায়ের হয়েছে। এরপর অভিযুক্ত চায়নাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।


























